আন্তর্জাতিক

হজ্জের সুযোগ হচ্ছে না বিশ্ববাসীর

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। যারা ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছেন শুধু এমন মানুষরাই এবারের হজে অংশগ্রহণ করতে পারবেন।

সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে দেশটির হজ বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বলা হচ্ছে, ‌‌‌‘এই বছরও হজের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সৌদিতে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা সীমিত সংখ্যায় এবারের হজে অংশ নেওয়ার সুুযোগ পাবেন।’

মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিবৃতিতে বলা হচ্ছে, ‘বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমিত মানুষের সংখ্যা বৃদ্ধি, এখনো কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া এবং বিভিন্ন দেশ থেকে আগত বিশালসংখ্যক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই সমাবেশে সামাজিক দূরত্ববিধি পালনের সুযোগ না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দেশটির দৈনিক আরব নিউজের অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নেন। কিন্তু এবার মহামারি করোনার কারণে মানুষজন এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারছেন না। এছাড়া সাম্প্রতিক দিনগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে।

চলতি মাসের শুরুতে বিশ্বের সর্বাধিক মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ার প্রথম দেশ হিসেবে এবারের হজে নিজেদের নাগরিকদের অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়। এরপর মালয়েশিয়া, সেনেগাল এবং সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকেও একই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এদিকে সৌদি আরবের এমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের এবছর নিবন্ধিতরা হজ্জে যেতে পারছেন না। তবে আগামী বছর তারা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন হাব।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা