আন্তর্জাতিক

মেসিডোনিয়ায় ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি উদ্ধার

গ্রিস প্রতিনিধি:

গ্রিসের উত্তরের প্রতিবেশী দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি ট্রাক থেকে ৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার পুলিশ এক বিবৃতিতে ওই আটকের বিষয়টি জানায়। তবে তারা ঘটনার বিস্তারিত কিছু জানায়নি।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণপূর্বে স্ট্রুমিকার কাছে সোমবার রাতে নিয়মিত টহলের সময় ওই বাংলাদেশিদের আটক করা হয়।

জানা গেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের স্ট্রমাইকা এলাকার কাছে নিয়মিত টহলের সময় পুলিশ ট্রাকটি চ্যালেঞ্জ করলে ড্রাইভার পালিয়ে যায়।

পরে ওই ৬৪ জনকে আটক দেখিয়ে গেভিয়ালিয়া নামের একটি সীমান্ত শহরে রাখা হয়েছে। সবাইকে গ্রীসে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বলকান মাইগ্রেশন রুট নামে পরিচিত এই অঞ্চল দিয়ে অধিকাংশ মানুষ সাবেক যুগোস্লাভিয়া থেকে বিভিন্ন দেশে পাচার হয়।

২০১৫ সালের দিকে এটি বন্ধ হয়ে যায়। নর্থ মেসিডোনিয়া-গ্রীস সীমান্তও চলতি বছরের শুরু থেকে কভিড-১৯ মহামারীর কারণে বন্ধ রয়েছে। এতোকিছুর পরও সেখানে মানবপাচার থেমে নেই।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা