আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে মেক্সিকোতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। এতে এখন পর্যন্ত ৬ জনের প্রাণহানি ঘটেছে। আহত আরও অনেকে।

মঙ্গলবার দেশটির ওয়াক্সাকা পার্বত্য অঞ্চলের হুয়াতুলকো শহরে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, ভূমিকম্পে অন্তত ২০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের মধ্যে ৩০ টি বাড়ির অবস্থা শোচনীয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে, একটি ক্লিনিক ও পুরাতন চার্চ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

স্টেশনারি দোকানের মালিক ভিসেন্টে রোমেরোর বাড়িও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, এক মুহূর্তেই আমরা প্রকৃতির কাছে সব হারিয়ে ফেললাম।

তবে মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর জানান, ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর বা তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। আল জাজিরা, ফার্স্ট পোস্ট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

নাটোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা