রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিবে ইইউ
আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা বিশ্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইউক্রেন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে।

সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে সদ্য পরিচালিত এ হামলাকে ২য় বিশ্বযুদ্ধের পর ইউরোপের জন্য সবচেয়ে অন্ধকারময় সময় বলে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল।

বোরেল বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা ইউরোপের জন্য ৮০ বছরের মধ্য অন্ধকারময় সময়। কিয়েভে দ্রুত সাহায্য ও উদ্ধার প্রক্রিয়ায় সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেবে ইউরোপিয় ইউনিয়ন যা আগে কখনো বাস্তবায়ন করা হয়নি।

ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, রাশিয়ার বিরুদ্ধে অনেক বড় পরিসরে ও কৌশলগতভাবে নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হবে।

এর আগে ইউক্রেন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়। ইউক্রেনের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলীয় লুহানস্ক, সামি, খারকিভ, ছেরনিহিভ এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে।

কামান, ভারী সরঞ্জাম ও ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।

একই সঙ্গে স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র থেকেও হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করা হয়। একই সঙ্গে আরও বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডসহ সীমান্ত রক্ষীরা সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে শত্রুদের জবাব দিচ্ছে।

এদিকে ইউক্রেনের বিরুদ্ধে তার ভাষায় রাশিয়ার ‘অবিবেচক ও উস্কানিমূলক হামলার’ নিন্দা জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।

২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এতে ‘অসংখ্য’ মানুষের জীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। সংবাদ জানিয়েছে এএফপি।

জেন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটোর মিত্র দেশগুলো ‘রাশিয়ার আগ্রাসনমূলক পদক্ষেপের পরিণতি মোকাবেলার ব্যাপারে বৈঠক করবে।’

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি ইউক্রেনে রাশিয়ার বেপরোয়া ও উস্কানিমূলক হামলার কঠোর নিন্দা জানাচ্ছি। এ হামলার কারণে অসংখ্য বেসামরিক নাগরিকের জীবন ঝুঁকির মুখে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের বারবার সতর্ক বাণী উচ্চারণ এবং এ সংকটের কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার ব্যাপারে জোর প্রচেষ্টা চালানো সত্ত্বেও আবারো রাশিয়া একটি সার্বভৌম ও স্বাধীন দেশের বিরুদ্ধে আগ্রাসনের পথ বেছে নিলো।’

আরও পড়ুন:রুশ সম্পর্ক ছিন্ন করার ঘোষণা

স্টলটেনবার্গ বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ইউরো-আটলান্টিক নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি। দ্রুত রাশিয়ার সামরিক পদক্ষেপ বন্ধ করতে হবে এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখন্ডগত অখন্ডতার প্রতি সম্মান জানাতে আমি মস্কোর প্রতি আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন:আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী খুন

তিনি আরো বলেন, ‘আমরা এই ভয়ঙ্কর সময়ে ইউক্রেনের জনগণের পক্ষে রয়েছি। ন্যাটো তাদের সকল মিত্র দেশকে রক্ষায় সবকিছু করবে।’

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়ার ১০০ সৈন্য নিহত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর ন্যাটো প্রধান এ বিবৃতি দিলেন। সূত্র : বাসস।

সান নিউজ/ সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা