শেখান মিসাইল
আন্তর্জাতিক

ফের ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।

জানা যায়, ইরানে ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন এ ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করেছে দেশটি।

অত্যন্ত ক্ষিপ্র গতিতে ও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি ১ হাজার ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ ক্ষেপনাস্ত্রটি ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম।

বুধবার (৯ ফেব্রুয়ারি) একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে খাইবার শেখান নামের এ কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয় যেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং আইআরজিসি অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেসহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

ইরান যখন ইসলামী বিপ্লবের ৪৩তম বার্ষিকী উদযাপন করছে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হলো।

খাইবার শেখান ক্ষেপণাস্ত্রটি তৃতীয় প্রজন্মের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র যা ইরানের সামরিক বিশেষজ্ঞ ও আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশন নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে।

ইরানের সামরিক কর্মকর্তারা জানান, সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্রটি শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে যেতে সক্ষম।

তাছাড়া লক্ষ্যবস্তুতে আঘাত হানার সময় এটি উচ্চমাত্রায় কৌশলী কায়দায় আঘাত হানতে পারে।

আধুনিক নির্মাণশৈলীতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করার কারণে এর ওজন এক-তৃতীয়াংশ কমে গেছে ও আগের চেয়ে ছয় ভাগের এক ভাগ সময়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা সম্ভব। সূত্র: আরব নিউজ, প্রেসটিভি, পার্সটুডে।

‎ইরান যা ঐতিহাসিকভাবে পারস্য এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামি প্রজাতন্ত্রী ইরান। জোমহুরিয়ে ইসলামিয়ে ইরান নামে পরিচিত, হল পশ্চিম এশিয়ার একটি দেশ।

ইরানের এর উত্তর-পশ্চিমে আর্মেনিয়া ও আজারবাইজান, উত্তরে কাস্পিয়ান সাগর, উত্তর-পূর্বে তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান, দক্ষিণ-পূর্বে পাকিস্তান, দক্ষিণে পারস্য উপসাগর এবং ওমান উপসাগর এবং পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত।

ইউরেশিয়ার কেন্দ্রে এবং হরমুজ প্রণালীর নিকটে অবস্থিত হওয়ায় দেশটি ভূকৌশলগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: নিউজরুমে আত্মহত্যা করলেন সাংবাদিক

ইরানের রাজধানী ও বৃহত্তম শহর তেহরান যা দেশটির অগ্রগামী অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রও বটে। তেহরান পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর যার জনসংখ্যা ৮.৮ মিলিয়ন এবং মহানগর অঞ্চল মিলিয়ে ১৫ মিলিয়নেরও বেশি।

ইরানের জনসংখ্যা ৮৩ মিলিয়ন এবং এটি বিশ্বের ১৭তম সর্বাধিক জনবহুল দেশ। ১৬,৪৮,১৯৫ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি মধ্যপ্রাচ্যের ২য় বৃহত্তম এবং পৃথিবীর সপ্তদশ বৃহত্তম রাষ্ট্র।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা