ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

বসতবাড়িতে গাড়িচাপায় নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মালদহে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বসত বাড়িতে ঢুকে পড়ে। এতে গাড়িটির চাপায় ১ দম্পতিসহ নিহত হয়েছে ৪ জন।

গতকাল ৬ ফেব্রুয়ারি (রোববার) গভীর রাতে মালদহের নালাগোলা রাজ্য সড়কের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, একটি বড় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের এক বসত বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ধাক্কা মারার প্রায় সঙ্গে সঙ্গেই গাড়িটি উল্টেও যায়। ঘটনাস্থলে ৩ জন যাত্রী মারা যান। আশঙ্কাজনক অবস্থায় ১ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল।

তবে তাঁকেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পরে দুর্ঘটনায় প্রায় দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম দেবাশিস মণ্ডল ওরফে চন্দন (২৪), সুব্রত শেঠ (২৫), অণীক দাস (২৩) ও তার স্ত্রী নেহা দাস (২২)।

আরও পড়ুন: দেশে ৬২ শতাংশ মানুষ টিকা নিয়েছেন

এরা প্রত্যেকেই মালদহের হবিবপুর ব্লকের আইহো পঞ্চায়েতের বাসিন্দা। তবে রবিবার গভীর রাতে এঁরা কোথায় যাচ্ছিলেন, কী ভাবেই বা গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা জানতে তদন্ত করছে পুলিশ। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা