কাশ্মীরে, মসজিদে, কাঁদানে, গ্যাস, অতঃপর, গুলি, করে, হত্যা,
আন্তর্জাতিক

কাশ্মীরে মসজিদে কাঁদানে গ্যাস, অতঃপর গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারত-চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই এবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান এবং পাম্পোরে সেনা-জঙ্গি গুলির লড়াই হল। গত ২৪ ঘণ্টায় নিরাপত্তাবাহিনীর জঙ্গি দমন অভিযানে নিহত হয়েছে ৮ জঙ্গি। সেনাবাহিনী গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, পাম্পোরে একটি মসজিদের ভিতরে আত্মগোপন করে আছে কিছু জঙ্গি।

সেই তথ্যের উপর ভিত্তি করেই ওই এলাকায় বিশেষ অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের মসজিদে থাকা গোপন ডেরা থেকে বের করে আনার জন্যে কাঁদানে গ্যাসও ছোঁড়ে সেনাবাহিনী। তারপরেই সেখান থেকে বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয় জঙ্গিরা। ওই মসজিদের যাতে কোনও ক্ষতি না হয় তাই আইইডি বা গোলাগুলির প্রয়োগ করেনি সেনারা।

তবে মসজিদ থেকে বেরিয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করলে পাল্টা গুলিতে নিহত হয় ৩ জঙ্গি।

ওদিকে আরেকটি জঙ্গিদমন অভিযানে সোপিয়ানে সেনা-জঙ্গি গোলাগুলিতে আরও ৫ জঙ্গি নিহত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে মোট ৮ জঙ্গিকে মারা পড়েছে ভারতীয় নিরাপত্তাবাহিনীর হাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, মীজ পাম্পোরে জঙ্গিদমন অভিযান পরিচালনা করার সময় মসজিদের পবিত্রতা ও সুরক্ষা সম্পূর্ণ রূপে বজায় রাখা হয়েছিল। ধৈর্য ধরে এবং ঠিকভাবে তদারকি করে ওই জঙ্গিদের সেখান থেকে বের করার জন্যে জেলা পুলিশ প্রধান তাহিরকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় লোকজন এবং মসজিদ কমিটি। আর যেভাবে সংযমের সঙ্গে অভিযান চালিয়েছে সেনা ও সিআরপিএফ, তারও প্রশংসা করেন তাঁরা", অভিযানের পর জানায় জম্মু ও কাশ্মীর পুলিশ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা