চীনের, সঙ্গে, সংঘর্ষে, ৭৬, ভারতীয়, সেনা, আহত,
আন্তর্জাতিক

চীনের সঙ্গে সংঘর্ষে ৭৬ ভারতীয় সেনা আহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হওয়া ছাড়াও আরও বেশ কিছু সেনা আহতও হয়েছে। সবমিলিয়ে ৭৬ জন সেনা আহত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

ভারতীয় সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সেনা কর্মকর্তা জানান, সীমান্ত সংঘর্ষে আহত সেনাদের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর। তারা লেহ হাসপাতালে ভর্তি রয়েছেন।, বাকি ৫৬ জনের চিকিৎসা চলছে অন্যান্য হাসপাতালে। তবে আহত সেনারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আশা করা যাচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে তারা কাজে যোগ দিতে পারবেন।

লাদাখ সীমান্তে ভারত-চীন সেনা সংঘর্ষের ঘটনায় মেজর জেনারেল স্তরে ফের আলোচনা চলছে বলেও জানা গেছে।

প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় লাদাখের ১৫,০০০ ফুট উচ্চতায় গালোয়ান উপত্যকা এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে মল্লযুদ্ধ শুরু হয়। পরে তারা পরস্পরের প্রতি পাথর নিক্ষেপ করে এবং ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। সূত্র: এনডিটিভি

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা