১ দিনে, মৃত্যু, ৫ হাজারের অধিক, শনাক্ত, এক লাখ, ৪০ হাজার
আন্তর্জাতিক

১ দিনে মৃত্যু ৫ সহস্রাধিক, শনাক্ত এক লাখ ৪০ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক :

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস কয়েকটি দেশে ভয়ংকর রূপ নিয়েছে।

এর প্রভাবে ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১২৬ জন প্রাণ হারিয়েছেন। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৪০ হাজারের বেশি।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ২৬২ জন। আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৭৬ হাজারের বেশি।

তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪৫ লাখ ১৩ হাজার ৩৪৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

বুধবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে ১ হাজার ২০৪ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪৭ হাজার ৮৬৯ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৮৩ হাজার।

করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৭৪৭ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২০ হাজার ছাড়ালো প্রাণহানি। হঠাৎ করে নতুন আরও ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৩ লাখ সংক্রমিত।

চিলি আর পেরুতেও উদ্বেগজনকভাবে বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। অপরদিকে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ১ লাখ ৬০ হাজার মানুষ। ভারতের অবস্থাও খারাপ যাচ্ছে।

এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা