চলতি, বছরেই, মিলবে, করোনা, ভ্যাকসিন,: ,ডব্লিউএইচও,
আন্তর্জাতিক

চলতি বছরেই করোনা ভ্যাকসিন: ডব্লিউএইচও

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ৪৫ লাখেরও বেশি মানুষ এবং এই ভাইরাসে মারা গিয়েছে সাড়ে ৪ লাখ। এই সংকটময় অবস্থায় বিরাট সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে এ বছরের শেষ নাগাদই পাওয়া যাবে করোনা ভ্যাকসিন বা টিকা। সূত্র- টাইমস অব ইন্ডিয়া

বৃহস্পতিবার (১৮ জুন) জেনেভায় করোনা ভ্যাকসিনের ট্রায়াল সম্পর্কিত এক সংবাদ সম্লেনে এই আশাবাদ ব্যক্ত করেন ডব্লিউএইচওর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন।

তিনি বলেন, বিশ্বজুড়ে গবেষকরা ২০০টিরও বেশি ভ্যাকসিনের উপর পরীক্ষা করছেন। এর মধ্যে মানব দেহের ট্রায়ালে আছে ১০টি ভ্যাকসিন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা যদি খুব ভাগ্যবান হয়ে থাকি তবে এই বছরের শেষের আগে একটি বা দুটি সফল ভ্যাকসিন প্রার্থী থাকবে।

ভ্যাকসিনের ডোজ সরবরাহের জন্য সবচেয়ে প্রয়োজন তিনটি গ্রুপ চিহ্নিত করা হয়েছে।

এই গ্রুপগুলোর শীর্ষে রয়েছে চিকিৎসক ও পুলিশ অফিসারদের মতো উচ্চ এক্সপোজারসহ ফ্রন্ট-লাইনের কর্মীরা। দ্বিতীয় সারিতে রয়েছে বয়স্ক ও ডায়াবেটিস রোগী, যারা করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আর তৃতীয় দফায় করোনার উচ্চ-সংক্রমিত এলাকাগুলো, যেমন- শহুরে বস্তি ও কেয়ার হোমসগুলোতে ভ্যাকসিন সরবরাহ করা হবে।

স্বামীনাথন বলেন, করোনা ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে দুর্বলদের প্রাধান্য দেয়া হবে। তারপরে ধীরে ধীরে আরও বেশি লোককে টিকা দিতে হবে। আমরা আশাবাদী, এই বছরের শেষের দিকে কয়েকশ মিলিয়ন ডোজ উৎপাদন করা সম্ভব হবে। আর ২০২১ সালের মধ্যে এক, দুই বা তিনটি কার্যকর ভ্যাকসিনের দুই বিলিয়ন ডোজ সারা বিশ্বে বিতরণ করা হবে।

তিনি আরও জানান, ভাইরাসটি দমনে আনুমানিক ১৫ বিলিয়ন ডোজ ভ্যাকসিন প্রয়োজন হবে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা