সন্তানকে, পানি, পান, করিয়ে, হত্যা, দম্পতি, আটক,
আন্তর্জাতিক

সন্তানকে পানি পান করিয়ে খুন!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

খুব কম সময়ের মধ্যে ছেলেকে প্রচুর পরিমাণে পানি পান করানোর জেরে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে মার্কিন পুলিশ।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যের এল পাসো কাউন্টিতে ঘটনাটি ঘটেছে। কলোরাডো পুলিশ বলছে, ১১ বছর বয়সী জাকারি সাবিন গত মার্চে মারা গেছে। কিন্তু তার মা-বাবার ব্যাপারে আটকাদেশ ছিল না। গত মঙ্গলবার সকালে ছেলেটির সৎ মা ও বাবাকে আটক করে পুলিশ।

বর্তমানে তারা এল পাসো কাউন্টি কারাগারে আছেন। এখন পর্যন্ত তারা জামিনে ছাড়া পাননি। এল কাউন্টি পুলিশ বলছে, ওই ছেলেকে গত ১০ মার্চ প্রচুর পরিমাণে পানি খাইয়ে হত্যা করেছে তার মা-বাবা। চার ঘণ্টার মধ্যে তাকে বারবার পানি পান করানো হয়।

একপর্যায়ে ওইদিনই সাবিন ৯১১ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানিয়েছিল। তাকে বেশি পানি পান করানোর কথাও জানিয়েছিল সে। তার দাবি, প্রস্রাবের রঙ হলুদ হওয়া এবং তাতে কিছুটা গন্ধ থাকায় মা-বাবা মিলে তাকে প্রচুর পানি পান করাচ্ছে।

অভিযোগ উঠেছে, ওই দম্পতির হাতে আরও পাঁচজন শিশু হয়রানির শিকার হয়েছে। সূত্র : ইনডিপেনডেন্ট

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা