সুপার হারকিউলেস বিমান (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

মিশরের কাছে বিশাল অংকের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র 

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে চলমান উদ্বেগের মধ্যে দেশটির কাছে ২৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। খবর- এপি।

এদিকে মিসরের মানবাধিকার পরিস্থিতি বিবেচনা করে গত বছর দেশটির কাছে সামরিক সরঞ্জাম সহায়তার চালান সরবরাহ বন্ধ করে রাখে মার্কিন সরকার। এ বছরও সেটি আটকে দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলের সদস্যরা।

তাদের দাবি, মিসরের মানবাধিকার পরিস্থিতি অস্ত্র বিক্রির পরিবেশের সাথে মোটেই সংগতিপূর্ণ না। আমেরিকা থেকে কায়রোর কাছে অস্ত্র পাঠাতে হলে ওই মানদণ্ড অবশ্যই রক্ষা করতে হবে।

অপরদিকে, এর কয়েক ঘণ্টা পরই মার্কিন পররাষ্ট্র দপ্তর ২৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তা আটক রাখা হয়েছে তার সাথে ২৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: ইস্তাম্বুল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

দেশটির কাছে ২২০ কোটি ডলারে ১২টি সি-১৩০ জে-৩০ সুপার হারকিউলেস বিমান এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি, ৩৫ কোটি ৫০ লাখ ডলারের তিনটি রাডার বিক্রির অনুমোদন দেওয়া হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা