আন্তর্জাতিক

ইস্তাম্বুল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র তুষারপাতের কারণে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল বিমানবন্দর বরফে ঢেকে গেছে। এতে সোমবার (২৪ জানুয়ারি) দেশটির কর্তৃপক্ষ ওই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। আর এতে বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল। সূত্র: আল-জাজিরা

খবরে বলা হয়েছে, তুষারপাতের কারণে সোমবার প্রাথমিকভাবে তুর্কি সময় মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ফ্লাইট চলাচল বন্ধের মেয়াদ আরেক দফা বাড়িয়ে স্থানীয় সময় দুপুর ১টা (বাংলাদেশ সময় বিকাল ৪টা) পর্যন্ত নির্ধারণ করা হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তুরস্কের কেন্দ্রীয় বিমানবন্দর কর্তৃপক্ষের প্রধান হুসেইন কেসকিন টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘খারাপ আবহাওয়া অব্যাহত থাকায় কোনো ফ্লাইটই রানওয়ে থেকে উড্ডয়ন অথবা অবতরণ করতে পারছে না। আর এ কারণে ফ্লাইট বন্ধের সময়সীমা দুপুর ১টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।’

এদিকে তীব্র তুষারপাতের কারণে ইস্তাম্বুলের এই বিমানবন্দরের পাশাপাশি সেখানকার স্কুল, করোনা টিকাদান কেন্দ্র এবং শপিংমলও বন্ধ হয়ে গেছে। এছাড়া পরিবহন ব্যবস্থাপনায়ও বিপর্যয় দেখা দিয়েছে। টানা তুষারপাতের কারণে বহু মানুষ শহরটিতে আটকা পড়েছেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা