ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের ময়নাগুড়িতে বিকানের-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় নয়জন মারা গেছেন। ট্রেনটির ৬টি বগি দুমড়ে-মুচড়ে গিয়েছে। এই ট্রেন দুর্ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ময়নাগুড়ির দোমোহানি দিয়ে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। ট্রেনটি ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল। হঠাৎ লাইনচ্যুত হয় ট্রেনটির ৬টি বগি। তিনটি বগি একেবারে উল্টে যায়। একটি বগির উপর উঠে যায় আরেকটি।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বিকানের-গৌহাটি এক্সপ্রেসের ৬টি বগি লাইনচ্যূত হয়ে গিয়েছে। একটি বগির উপর উঠে গিয়েছে আরেকটি বগি। ফলে মৃত্যুর সংখ্যা অনেকটাই বাড়তে পারে। তবে, কত মানুষের মৃত্যু ঘটতে পারে, তা এখনই বোঝা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুরে হঠাৎ বিকট শব্দ শুনতে পেরে তাঁরা এগিয়ে আসেন। তখনই দেখেন ওই ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যূত হয়েছে। একটি বগির উপর আরেকটি বগি উঠে গিয়েছে। অন্ধকার নেমে আসায় হতাহতের সংখ্যা জানা যায়নি। রেলের তরফে জানানো হয়েছে, ৪টি যাত্রীবাহী কামরা লাইনচ্যূত হয়েছে।

ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ কর্মকর্তা নীলাঞ্জন দেব বলেছেন, বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। আলিপুরদুয়ার ডিভিশনের নিউ ময়নাগুড়ি এবং নিউ দোমোহনি সেকশনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধারকাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সারারাত উদ্ধার কাজ চলেছে। ভোরের ঘন কুয়াশায়ও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন দেশটির জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, বিএসএফ, সশস্ত্র সীমা বলের জওয়ানরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা