আন্তর্জাতিক

সৌদিতে একসঙ্গে প্যারেডে অংশ নিলেন নারী-পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে একসঙ্গে প্যারেডে অংশ নিলেন নারী-পুরুষ। সৌদি ধীরে ধীরে রক্ষণশীলতার বলয় থেকে বেড়িয়ে আসছে। সদ্য সমাপ্ত বাদশা আবদুল আজিজ উট উৎসবে একসঙ্গে প্যারেডে অংশ নিলেন নারী-পুরুষ। এর আগে বাদশা আবদুল আজিজ উট উৎসবে শুধু পুরুষরাই অংশ নিতেন।

কয়েকদিন আগেই সৌদি আরবে অনুষ্ঠিত হলো সংগীত উৎসব ‘র‌্যাভ ইন দ্য ডেজার্ট’। বিশ্বের অন্যতম বৃহত্তম এই সংগীত উৎসবে সুরের মোহনায় এই প্রথমবারের মতো সৌদি আরবে প্রকাশ্যে এক সঙ্গে পা মেলালেন নারী ও পুরুষ।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবে সম্প্রতি ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল বাদশা আবদুল আজিজ উট উৎসব। এই প্রথমবারের মতো এই উৎসবে অংশ নিয়েছেন নারীরা। নিজেদের উটকে প্রতিযোগিতায় জেতাতে উটের পিঠে চড়ে রীতিমতো প্যারেডে অংশ নিয়েছেন তারা।

রাজধানী রিয়াদের উত্তরপূর্ব অংশে রুমাহ মরুভূমিতে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ২৭ বছর বয়সী সৌদি তরুণী লামিয়া-আল-রাশিদি। ছোটবেলা থেকেই উটের ব্যাপারে কৌতুহল ছিল তার। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি।

লামিরার পরিবার ৪০টি উটের মালিক। এই উৎসব নারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে তিনি অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। এই উৎসবে অংশ নেওয়া প্রথম পাঁচজনের ঝুলিতে উঠেছে মোট এক মিলিয়ন সৌদি রিয়েল পুরস্কার।

উট উৎসবের প্যারেডে অংশ নিতে নারীরা সৌদি আরকেবর ঐতিহ্যবাহী কালো বোরকা পরে অংশ নিয়েছিলেন। তাদের মুখও ছিল কালো নেকাবে ঢাকা। অন্যদিকে পুরুষদের পরণে ছিল সৌদি আরবের ঐতিহ্যবাহী সাদা পোশাক। ছিল পুরুষ বাদকদল। কারো হাতে ছিল তলোয়ার। উৎসবের আবহ পুরোপুরি আনতে তারা ড্রামের তালে নাচছিলেন।

নারীদের অংশগ্রহণের ব্যাপারে উট উৎসবের ম্যানেজার মোহাম্মদ আল হাবিবি বলেন, বেদুইন সমাজে নারীদের গুরুত্বপূর্ণ অবস্থান আছে। নারীদের উটের মালিকানা আছে। তারা উট দেখাশোনাও করেন। সৌদির ঐতিহাসিক ঐহিত্যের অংশ হিসেবেই এই উৎসবে নারীদের অংশগ্রহণ বলে জানান তিনি।

তেলসমৃদ্ধ সৌদি আরবে ইসলামী আইনকানুন বেশ কঠোরভাবেই মেনে চলা হয়। তবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০১৭ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে নারীদের ওপর আরোপ করা বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। গাড়ির চালকের আসনেও নারীদের হরদম দেখা যাচ্ছে দেশটির রাস্তায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা