কিম জং উন
আন্তর্জাতিক

আবারও ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের শুরুতে মাত্র ছয়দিনের ব্যবধানে আবারও মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এমন দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

স্থানীয় সময় মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ ওঠে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে জানান, আমাদের সামরিক বাহিনী স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে সমুদ্রের পূর্ব উপকূল থেকে উত্তর কোরিয়ার ছোঁড়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো একটি বস্তু নিক্ষেপ করেছে বলে জাপানের কোস্টগার্ডও নিশ্চিত করে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জরুরি বৈঠক ডেকেছে বলে দেশটির প্রেসিডেন্সিয়াল ব্লু হাউজ থেকে জানানো হয়েছে।

এর আগে বছরের শুরুতেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে উত্তর কোরিয়া। দেশটির পূর্ব উপকূল থেকে এটি নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানসহ ছয়টি দেশ গত সপ্তাহের পরীক্ষা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের আগে অস্থিতিশীল কর্মকাণ্ড বন্ধ করতে উত্তর কোরিয়াকে আহ্বান জানানোর পর এই ঘটনা ঘটলো।

গত বছরের শেষের দিকসহ সাম্প্রতিক মাসগুলোতে কয়েক দফায় পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে। এসব পরীক্ষার মধ্যে কয়েকটি আন্তর্জাতিক বিধিনিষেধ অমান্য করেছে বলে অভিযোগ উঠেছে।

পারমাণবিক অস্ত্রের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎক্ষেপণের বিষয়েও উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে সেই নিষেধাজ্ঞা আমলে না নিয়ে গত বছরের মতোই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা