আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে কঠোর বিধিনিষেধ জারি

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাস মোকাবিলায় নতুন বিধিনিষেধ জারি করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রোববার (২ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। নিয়ম অনুযায়ী আগামী কাল থেকে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিধিনিষেধ আরোপ করা হয়েছে রাজ্যের লোকাল ট্রেনের ক্ষেত্রেও। সোমবার (৩ জানুয়ারি) থেকে রাতে বন্ধ থাকবে লোকাল ট্রেন। তবে দিনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে দিনে চলবে লোকাল ট্রেন। আর চালু থাকবে দূরপাল্লার ট্রেন।

অন্যদিকে, সুইমিংপুল, পার্ক, সেলুনও বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সরকারি ও বেসরকারি অফিস ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে পারবে। সোমবার (৩ জানুয়ারি) থেকে ব্রিটেনের কোনো বিমান কলকাতা শহরে নামবে পারবে না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

এছাড়া রাত ১০টার পর সিনেমা হল বন্ধ থাকবে, সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না, বিয়েসহ সব ধরনের সামাজিক অনুষ্ঠানেও ৫০ জনের বেশি উপস্থিত থাকতে পারবে না, বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে, ৫০ শতাংশ মানুষ নিয়ে সভা-সমাবেশ করা যাবে।

জানা গেছে, সম্প্রতি পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। রাজ্যে দৈনিক সংক্রমণের হার এরই মধ্যে ১২ শতাংশ ছাড়িয়েছে। শুধু কলকাতায়ই দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে দুই হাজার। একই সঙ্গে পাল্লা দিয়ে অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।

অন্যদিকে শনিবার (১ জানুয়ারি) রাজধানী দিল্লিতে দৈনিক সংক্রমণ ৫০ শতাংশ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ২ হাজার ৭১৬ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৩ দশমিক ৬৪ শতাংশ। একই সময়ে দিল্লিতে মারা গেছেন একজন।

প্রসঙ্গত, নতুন বছরে প্রথম সপ্তাহে ‘স্টুডেন্টস উইক’ পালনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আগামী সোমবার (৩ জানুয়ারি) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষার্থীদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেখানে উপস্থিত থাকার কথা। তবে সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি নবান্ন। সেই অনুষ্ঠান কবে হবে, তাও জানানো হয়নি। সেইসঙ্গে ‘দুয়ারে সরকার’ কর্মসূচিও বাতিল করে দিয়েছে নবান্ন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা