আন্তর্জাতিক

ভারতে ওমিক্রনে আক্রান্ত ২০০

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছে। ভারতে করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ২০০ জন।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সবচেয়ে বেশি ওমিক্রন ধরনের সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্র ও দিল্লিতে এবং আক্রান্ত হয়েছেন ৫৪ জন করে। এরপর রয়েছে তেলেঙ্গানা রাজ্যে ২০ জন, কর্ণাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরালায় ১৫ এবং গুজরাটে ১৪ জন।

দেশটির মন্ত্রণালয়ের মঙ্গলবারের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩২৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার জনের।

গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনার নতুন ধরন শনাক্ত হয়। এরপর আফ্রিকান দেশগুলোর ওপর একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ইউরোপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অসংখ্য দেশ। তারপরও ওমিক্রন ছড়িয়ে পড়েছে বহু দেশে। এখন পর্যন্ত ৮৯টি দেশে ওমিক্রন সংক্রমণের খবর পাওয়া গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা