আন্তর্জাতিক

যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণ

আন্তর্জতিক ডেস্ক: যুক্তরাজ্যে একদিনে ৭৮ হাজার ৬১০ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বুধবার (১৫ ডিসেম্বর) দেশটিতে করোনা সংক্রমণের বিচারে সর্বোচ্চ। এই সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। অবশ্য দেশটিতে করোনায় আক্রান্তদের ৪০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে দিন দু’য়েক আগে জানিয়েছিলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। আর তাই সংক্রমণের এই উল্লম্ফনের পেছনে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টই দায়ী বলে মনে করা হচ্ছে।

বিবিসি বলছে, বুধবারের আগে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ছিল চলতি বছরের ৮ জানুয়ারি। দেশটিতে সেসময় লকডাউন জারি থাকলেও সেদিন আক্রান্ত হয়েছিলেন ৬৮ হাজার ৫৩ জন। আর বুধবার আক্রান্ত হলেন ৭৮ হাজার ৬১০ জন। অর্থাৎ আগের রেকর্ডের তুলনায় করোনায় একদিনে ১০ হাজার মানুষ বেশি সংক্রমিত হলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৫ জন। প্রায় ৬ কোটি ৭০ লাখ জনসংখ্যার এই দেশটিতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১ কোটি ১০ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ ৪৭ হাজার মানুষ মারা গেছেন।

তার ভাষায়, দেশে বর্তমানে দু’টি পৃথক মহামারি চলছে। যার একটি ভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের মাধ্যমে এবং অন্যটি করোনার ডেল্টা ধরনের মাধ্যমে।

তিনি বলছেন, ‘আমাদেরকে বাস্তবিক হতে হবে, আর এতেই আমি ভীত। সংক্রমণ যেভাবে বাড়ছে এভাবে বাড়তেই থাকলে পরবর্তী কয়েক সপ্তাহে যুক্তরাজ্যে সংক্রমণের রেকর্ড বহুবারই ভাঙবে।’

এর আগে গত সোমবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী, এই মুহূর্তে যুক্তরাজ্যে করোনা রোগীদের ৪০ শতাংশই ওমিক্রনে আক্রান্ত। অভূতপূর্ব গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। প্রতিদিনই এতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ-তিনগুণ হারে বাড়ছে। এতো ব্যাপক সংক্রামক ভাইরাস এর আগে আমরা দেখিনি।’

তিনি আরও জানান, ‘ওমিক্রনে আক্রান্ত রোগীদের হার এবং দেশের বর্তমান করোনা চিত্র বলছে, সামনেই একটি করোনা ঢেউ অপেক্ষা করছে আমাদের জন্য এবং খুব দ্রুতই, আবারও আমাদেরকে ‘ভ্যাকসিন বনাম ভাইরাস’ রেসে নামতে হবে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা