আন্তর্জাতিক

লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহতের জানাজার সময় গুলিতে চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, নিহতরা তাদের সদস্য। আরব নিউজের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা এএফপিকে জানান, মরদেহ বহনকারী মিছিলটি শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করে ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। তিনি আরও জানান কে বা কারা গুলি চালিয়েছে ভিড়ের মধ্যে তা বোঝা যায়নি।

হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানান, গত শুক্রবার লেবাননের বন্দরনগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে এক বিস্ফোরণে নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ সদস্যরা। তিনি জানান, এই গুলিতে আরও ছয় জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে বুর্জ আল-শেমালি ক্যাম্পে বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্যাম্পের ভেতরের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, বিস্ফোরণে কমপক্ষে এক ডজন লোক আহত হন। এসময় কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়। লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪

এনএনএ’র খবরে বলা হয়, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে এ বিস্ফোরণ ঘটে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেন স্থানীয় এক বিচারক। পরে সেটি প্রত্যাখ্যান করে স্থানীয় সময় শনিবার হামাস এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক ত্রুটি থেকে শুক্রবার রাতে ওই বিস্ফোরণটি ঘটে।

২০০৭ সালে জাতিসংঘের অধীনে অনুষ্ঠিত এক নির্বাচনে গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হয়। এরপরই হামাস ও ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা