দিল্লি
আন্তর্জাতিক

দিল্লির সব স্কুল-কলেজ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ফের দিল্লি ও লাগোয়া শহরগুলোর স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির অবনতি হওয়ায় সরকারি কর্মীদের বাড়ি থেকে অফিস করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বেসরকারি সংস্থাগুলোর ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ করতে বলা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

দিল্লির দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করণীয় নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে কয়েকদিন ধরেই। দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে দিল্লি এবং আশপাশের শহরের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করতে হলো।

বিগত কয়েক বছরে বায়ু দূষণ একটি বড় বিপদ হয়ে সামনে এসেছে। ফসলের অবশিষ্ট জ্বালানো, বাজি, কারখানা আর দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া বাহনের সংখ্যা এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে।

দিল্লির বায়ু দূষণ এত তীব্র আকার ধারণ করেছে যে, সেখানে নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠেছে। তবে এই দূষণ শুধু দীপাবলী উপলক্ষে দিল্লিতে বাজি পোড়ানো বা পাঞ্জাব-হরিয়ানায় ফসলের অবশিষ্ট জ্বালানোর কারণেই হয়নি। এর পেছনে আরও অনেক কারণ রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা