আইএস
আন্তর্জাতিক

আইএসকে পৃষ্ঠপোষকতা করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে আইএসকে পৃষ্ঠপোষকতা করে আসছে ফরাসি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান লাফার্জ।

জঙ্গিগোষ্ঠী আইএসকে কীভাবে ফ্রান্সের একটি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান গোপনে পৃষ্ঠপোষকতা করে আসছে, তার ওপর তথ্যচিত্র নির্মাণ করেছে তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

কয়েক পর্বের এ অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব প্রচারিত হচ্ছে আগামী ১২ নভেম্বর। আনাদোলুর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এতে তুলে ধরা হবে সিরিয়ায় কীভাবে এ ফরাসি সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মাধ্যমে জঙ্গিগোষ্ঠী আইএসকে নাশকতার জন্য অর্থ দেওয়া হচ্ছে।

টিআরটির মহাপরিচালক জাহিদ সোবাচি এক টুইটবার্তায় বলেন, গত দুই বছরে ফরাসি গোয়েন্দারা কমপক্ষে ৫ লাখ বার গোপনবার্তা ও অর্থ পাঠিয়েছেন।

টিআরটির সাবেক প্রধান সম্পাদক ও তুর্কি রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলুর মহাপরিচালক সেরদার কারাগজ বলেন, দুই বছর আগে যখন আমরা অনুসন্ধান শুরু করি, তখন আমাদের ধারণা ছিল না এতটা ব্যাপকভাবে আইএসকে পৃষ্ঠপোষকতা করে আসছে ফ্রান্স।

তাদের তথ্যচিত্রে স্পষ্টভাবে প্রমাণসহ ফরাসিদের নোংরা দিকটি তুলে ধরা হবে। ইউরাপীয়দের মুখোশ উন্মোচনের জন্য টিআরটির অনুসন্ধানী টিমকে ধন্যবাদ জানান কারাগজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা