গাল্ফ
আন্তর্জাতিক

কাতারে গাল্ফ বাংলাদেশি বিজনেসম্যান কনফারেন্স শুক্রবার 

আন্তর্জাতিক প্রতিবেদকঃ প্রথমবারের মতো কাতারের রাজধানী দোহায় ‘গাল্ফ বাংলাদেশি বিজনেসম্যান কনফারেন্স- ২০২১ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল কাতার।

বিশেষজ্ঞরা মনে করছেন ‘বিশ্বকাপ ফুটবল ২০২২' এর কর্মযজ্ঞে অংশীদার হয়ে বাণিজ্যিক খাতে বাংলাদেশকে তুলে ধরার সুযোগকে কাজে লাগবে। এরই প্রেক্ষাপটে গাল্ফ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ বিজনেস কাউন্সিল এর সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক এম. সাইফুল আলম জানান, 'করোনার দীর্ঘ স্থবিরতা কাটিয়ে কিভাবে এই অঞ্চলে বাংলাদেশি পণ্যের বাজার আরও শক্তিশালী করা যায়, সে ব্যাপারে আমরা একসাথে কাজ করতে আগ্রহী।'

সৌদিআরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ওমানে বসবাসরত শতাধিক প্রবাসী ব্যবসায়ীরা এ সম্মেলনে অংশ নেবেন বলেও জানান তিনি।

এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাতারে নিযু্ক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, দূতাবাসের কর্মকর্তাবৃন্দ ও কাতারি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা