জাপান
আন্তর্জাতিক

জাপানে ট্রেনে হামলায় আহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে ছুরি হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৭ জন। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৩১ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। আহত ১৭ জনের মধ্যে ৭০ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

জাপান টাইমস জানিয়েছে, কিয়োটা হাত্তরি নামে ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক পুলিশকে বলেছেন তিনি ‘লোকজনকে হত্যা করতে চেয়েছিলেন’।

ট্রেনের এক যাত্রী বলেছেন, হামলাকারীর হাতে রক্তমাখা ছুরি দেখে তিনি ভেবেছিলেন এটা হ্যালোইন উৎসবের কোনো তামাশা হতে পারে।

খবরে আরও বলা হয়েছে, টোকিওর কেইও লাইনে চলাচলকারী একটি ট্রেনের এক বগিতে ওই হামলাকারী তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। এ সময় বগিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর তিনি যাত্রীদের ওপর ছুরি হাতে হামলা চালান। এ ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ট্রেনের জানালা ভেঙে পালানোর চেষ্টা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা