আন্তর্জাতিক

তুরস্কে ২৭৫ সেনাকে গ্রেফতারের নির্দেশ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

তুরস্কে ২০১৬ সালের একটি ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে আরও ২৭৫ জনকে আটকের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। যাদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য।

মঙ্গলবার (৯ জুন) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, নির্দেশনার পর তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরে অভিযান চালায় পুলিশ। একইসঙ্গে ২২টি প্রদেশে অভিযান চালিয়ে ১৪৫ জন সন্দেহভাজনকে আটক করা হয়।

এছাড়া, বিমান বাহিনীর ৩২ জন সন্দেহভাজনের মধ্যে ২৫ জনকে পৃথক এক অভিযানের মাধ্যমে আটক করেছে পুলিশ। আঙ্কারার দাবি, নিরাপত্তা ঝুঁকি এড়াতেই তাদের আটক করা হচ্ছে।

কর্তৃপক্ষের ধারণা, পে-ফোনের মাধ্যমে গুলেনের অনুসারীদের সঙ্গে যোগাযোগ করতেন এসব সন্দেহভাজন। সামরিক স্কুলে ভর্তির ক্ষেত্রেও তারা বিশেষ সুবিধা পেয়ে থাকতে পারেন।

পৃথক এক অভিযানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের দিয়ারবাকির শহর থেকে ১৬ জন সেনা কর্মকর্তাকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৬ জনকে কারাগারে পাঠান স্থানীয় আদালত। আর বাকি ১০ জনকে মুক্ত করে দেওয়া হয়।

২০১৬ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র সমর্থিত ফেতুল্লাহ গুলেনের অনুসারীরা একটি সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেন। সেসময় ২৫০ জনের মৃত্যু হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন গুলেন।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সাবেক এ মিত্র ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা