আন্তর্জাতিক

হাল না ছাড়ার আহ্বান গেব্রিয়েসাসের

আন্তর্জাতিক ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রার্দুভাব ঠেকাতে আক্রান্ত দেশগুলোকে হাল না ছাড়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়েসাস।

সোমবার (৮ জুন) এক অনলাইন ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মহাপরিচালক বলেন, বিশ্বে ছয় মাসেরও বেশি সময় ধরে করোনা মহামারি চলছে। এখন কোনো দেশের হাত-পা গুটিয়ে থাকার সময় নয়।

তিনি আরো বলেন, বিশ্বের মহামারি পরিস্থিতির অবনতি হচ্ছে এবং মধ্য আমেরিকায় তা এখনো চূড়ায় পৌঁছায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ইমার্জেন্সি বিশেষজ্ঞ ড. মাইক রায়ান বলেছেন, মধ্য আমেরিকার দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। আমি মনে করি এই সময় সবচেয়ে বড় দুশ্চিন্তার। এখন দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমণ চূড়ায় পৌঁছানো ঠেকাতে মূল মনোযোগ দিতে হবে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৪ হাজার মানুষের এবং আক্রান্তের সংখ্যা ৭২ লাখ। এছাড়া সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৩৭ হাজার ৮৬৯ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সামা...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা