আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৩ শতাধিক সাংবাদিক নির্যাতনের শিকার

আন্তর্জাতিক ডেস্ক:

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ বিক্ষোভের সংবাদ সংগ্রহে যুক্তরাষ্ট্রের সাংবাদিক, ক্যামেরাম্যানসহ গণমাধ্যমের ৩ শতাধিক কর্মী পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন বলে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) অভিযোগ করেছে।

ইউএস প্রেস ফ্রিডম ট্র্যাকার কর্তৃক সংগৃহিত তথ্য উদ্ধৃত করে সিপিজে যুক্তরাষ্ট্রের সকল প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের যেন হয়রানি, গ্রেফতার কিংবা বাধা প্রদান করা না হয়।

এছাড়া কারফিউ চলাকালেও গণমাধ্যমকর্মীরা যাতে অবাধে দায়িত্ব পালন করতে পারেন সেদিকেও পুলিশ প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়েছে নিউ ইয়র্কে ভিত্তিক সংগঠন সিপিজে।

এ সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীরা যাতে শাস্তির আওতায় থাকে, সে ব্যাপারেও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৭ জুন প্রদত্ত এক বিবৃতিতে। স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজে কর্মকর্তারা বলেছেন যে, ১২৫টিরও অধিক অঘটন ঘটেছে। যার ভিকটিম হয়েছেন সাংবাদিকরা। সাংবাদিকদের গ্রেফতারের ঘটনাও ঘটেছে।

প্রসঙ্গত, নিউইয়র্কে বাংলাদেশি দুই সাংবাদিকও বিক্ষোভে ঘাপটি মেরে থাকা লুটেরা শ্রেণির লোকজনের হামলার শিকার হয়েছিলেন ম্যানহাটনে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা