আন্তর্জাতিক

ব্রাজিলে মৃতের সংখ্যা ঘোষণা বন্ধ!

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা মহামারিতে ব্রাজিল সরকার মোট মৃত ও আক্রান্তের সংখ্যার হিসাব প্রকাশ বন্ধ করে দিয়েছে।

দেশটি সম্প্রতি জানায়, তারা শুধু মাত্র ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা জানাবে, সর্বমোট মৃত্যু আর আক্রান্তের তথ্য নয়।

সোমবার (৮ জুন) রাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আরও ৮৪৯ জনের মৃত্যু হয়েছে।

এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৩১২ জনে। সেইসঙ্গে নতুন করে আরও আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬৩১ জন। মোট আক্রান্ত ৭ লাখ ১০ হাজার ৮৮৭ জন।

তবে ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য কাউন্সিল জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬৭৯ এবং আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৬৫৪ জন।

এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো বলেন, সর্বমোট তথ্য দ্বারা দেশের বর্তমান করোনা পরিস্থিতি প্রতিফলিত হয় না।

করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। সুত্র: বিবিসি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা