আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে চমকে দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক: চীন পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। গত আগস্ট মাসে চালানো ওই পরীক্ষার কথা জানতে পেরে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এতে তারা চমকে গেছে।

শনিবার (১৭ অক্টোবর) ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, চীনের সামরিক বাহিনী রকেটের মাধ্যমে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যা মহাকাশের নিচু কক্ষপথ দিয়ে উড়ে যায় এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে বিশ্বের চারপাশে ঘুরে আসে।

আরও বলা হয়, এই পরীক্ষার মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, হাইপারসনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে চীন বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। মার্কিন কর্মকর্তারা যতটা ভাবছেন, চীনের সামরিক বাহিনী তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে বলেও পত্রিকার খবরে মন্তব্য করা হয়েছে।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচ গুণ গতিতে ও ঘন্টায় ৬,২০০ কিলোমিটার বেগে উড়তে পারে। ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে চীনা সামরিক বাহিনীর মন্তব্য নেয়ার জন্য রোববার একটি ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে তবে চীনের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো জবাব দেয়নি।

প্রসঙ্গত, আমেরিকা এবং রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। গত মাসে উত্তর কোরিয়া বলেছে যে, তারা নতুন তৈরি একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ২০১৯ সালের সামরিক কুচকাওয়াজের সময় চীনা সামরিক বাহিনী তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিল। চীনের সামরিক বাহিনীতে এ ক্ষেপণাস্ত্র ডিএফ-১৭ নামে পরিচিত।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা