আন্তর্জাতিক

আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে হেরাতের ঘটনার পর বর্হিবিশ্বের কাছে কড়া সমালোচনার মুখে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের মতো ভয়াবহ বিধান থেকে পিছু হটতে শুরু করেছে দেশটি। এর আগে ক্ষমতায় বসার পর থেকেই আফগানিস্তান মধ্যযুগীয় বর্বরতা দেখানো শুরু করেছিল।

কিছুদিন আগে আফগানিস্তানের হেরাট প্রদেশে তারা ক্রেন থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিল তিনটি দেহ। একটি বাড়িতে হামলা চালানোর অভিযোগে এই তিনজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছিল। আফগান সরকার এখন থেকে এধরনের কোনো নৃশংসতাকে আর প্রশ্রয় দেবে না বলে জানিয়েছে।

এর আগে, আফগানিস্তানের দখলে ছিল তখনও এই ধরণের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধান চালু ছিল। কিন্তু এবারে মসনদে বসে নিজেদের আগের থেকে অনেক বেশি নমনীয় বলে দাবি করেছিল আফগান। যদিও বাস্তব চিত্র অন্য কথাই বলছিল।

তবে আফগান সরকারের তরফে বর্তমানে স্পষ্ট ভাবে জানানো হয়েছে শীর্ষ আদালতের নির্দেশ বিনা কোনোভাবেই স্থানীয় ভাবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করা যাবে না। আদালত নির্দেশ দিলে তবেই এই নির্দেশ কার্যকরী হবে।

এই প্রসঙ্গে বলা হয়েছে, প্রকাশ্য মৃত্যুদণ্ড এবং মৃতদেহ ঝোলানোর মতো ঘটানো এড়িয়ে চলতে হবে। সুপ্রিম কোর্টের তরফে কোনও নির্দেশ না মানলে এই ধরণের কোনও কাজই কার্যকর করা যাবে না।

আফগান সরকারে একজন মুখপাত্র বলেন, ‌যদি এই নির্দেশ না মানার পরেও কোনও অপরাধীকে এই ধরণের শাস্তি দেওয়া হয়, তাহলে কেন এই কাজ করা হল তার ব্যাখ্যা দিতে হবে। শাস্তিপ্রাপ্ত ব্যক্তি ঠিক কী অপরাধ করেছিল তার ব্যাখা অবশ্যই দিতে হবে জনস্বার্থের কথা মাথায় রেখেই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা