আন্তর্জাতিক

করোনায় গাড়ির ছাদে সবজি চাষ

আন্তর্জাতিক ডেস্ক: করোনায় হয়েছেন কর্মহীন। ভেঙে পড়েছে অর্থনীতি। এ অবস্থা থেকে কিছুটা অর্থসংগ্রহ করতে গাড়ির ছাদে সবজি চাষ করেছেন থাইল্যান্ডের গাড়িচালকেরা। সেই বাগানে ফুটছে বিচিত্র ফুল, ফলছে শাকসবজি, ফল।

থাই গাড়িচালকদের এই বিচিত্র উদ্যোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। সেখানে বলা হয়, পর্যটকদের আনাগোনা না থাকায় গত দেড় বছরের বেশি সময় ধরে এমনিতেই অলস সময় পার করছিলেন তাঁরা। বিধিনিষেধের কারণে সেই অলস সময়টা দীর্ঘায়িত হচ্ছিলো। লকডাউনে গাড়ির চাকা যখন ঘুরছিলো না তখন ট্যাক্সির ছাদেই বাগান করেন তাঁরা।

প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির গাড়িচালকদের দুটি সমবায় রেতচাপরুক এবং বোভর্নের চালকেরা সীমিত চলাচল শুরু করার পরও চলতি বছর খরচের সঙ্গে তাল মেলাতে পারছিলেন না। যাত্রীরা কম ভাড়া দাবি করায় সংকট আরও বেড়ে যায়। চার্জ অর্ধেক কমিয়ে এনে ৯ দশমিক ০৯ ডলার করার পরেও যানবাহনের জন্য দৈনিক অর্থ প্রদানের সামর্থ্য ছিলো না অনেকের। ফলে সমবায়ের পার্কিংয়ের জায়গায় দীর্ঘ সারিতে গাড়ি রেখে চলে গেছেন তাঁরা। মহামারির কারণেও অনেকে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন।

দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর অনেকে বিভিন্ন গ্যাস স্টেশনে গাড়ি রেখে চলে যান অন্যত্র। এতে করে চালকদের পাশাপাশি ঋণের চাপে পড়ে সমবায় দুটি। সংকট থেকে পরিত্রাণ পেতে দারুণ এক উদ্যোগ নেন সমিতির লোকজন। পার্কিংয়ের জায়গায় অলসভাবে পড়ে থাকা ট্যাক্সিগুলোতে ছোট করে বাগান বানিয়ে ফেলেন। আর ‘ছাদ বাগান’ নামের চিরায়ত টার্মের নতুন রূপ দেয়। চালক আর এখানকার কর্মীরা শুরু করেন পরিচর্যা।

ছাদের মাপ নিয়ে প্রথমে বাঁশের কাঠামো বানানো হয়। এরপর প্লাস্টিক ব্যবহার করে বসাতে থাকেন ছোট ছোট ব্যাগ। আর সেই ব্যাগের ওপরই মাটি রেখে চাষ করতে শুরু করেন টমেটো, শসা এবং শিমজাতীয় বিভিন্ন সবজি। পাশ দিয়ে হেঁটে গেলে মনে হবে সবুজের গলিতে হেঁটে যাচ্ছেন। আয়ের অন্যতম উৎস হওয়ার পাশাপাশি সবুজায়নে যা এখন অন্যতম উৎস হিসেবে কাজ করছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা