আন্তর্জাতিক

করোনায় পরলোকে দাউদ ইব্রাহিম!

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আলোচিত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজবিন করোনায় আক্রান্ত হয়েছেন এমন খবর সম্প্রতি ছড়িয়ে পড়ে সব জায়গাতেই। কিন্তু সর্বশেষ বেশ কিছু গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন-এর খবরে গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কুখ্যাত আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের। পাকিস্তানের করাচি শহরের লিয়াকত সামরিক হাসপাতালে তার করোনার চিকিৎসা চলছিল।

কিন্তু শুক্রবার (০৫ জুন) রাতেই তার মৃত্যু হয়েছে। এ কারণে হাসপাতালে চূড়ান্ত ব্যস্ততা দেখা গেছে। পাক সেনার শীর্ষ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বেশ কয়েকজন অফিসারকে ওই হাসপাতালে গম্ভীর মুখে প্রবেশ করতে ও বের হতে দেখা গেছে। এর আগে করাচির ওই সামরিক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে সস্ত্রীক দাউদ ইব্রাহিম ভর্তি হয়েছিলেন।

তবে গোয়েন্দা সূত্রের এসব খবর অস্বীকার করেছেন দাউদ ইব্রাহিমের ভাই অনিস ইব্রাহিম। তার দাবি, দাউদ ও তার স্ত্রী মেহেজবিনের শরীরে কোভিড জীবাণু মেলেনি। তারা এখন বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। উল্লেখ্য, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূল হোতা হিসেবে আলোচিত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী। ২০০৩ সালে ভারত ও জাতিসংঘ দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা