আন্তর্জাতিক

করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। আজ নতুন করে মারা গেছে ৩ হাজার ৩২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৪৭২ জনে।

নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ২৬ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ লাখ ৮৯ হাজারেরও বেশি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিলে নতুন করে মারা গেছে ১৬৪ জন। এর আগের দিন শনিবার (৬ জুন) মারা গেছে ১ হাজার ৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ২১১ জনে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৯৭ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৭২৫ জনের। আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজারেরও বেশি।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২৯৭ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৯৪৬ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ১০ হাজারেরও বেশি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৫৩০ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৪৬৮ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৮৫৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ লাখ ৩৯ হাজার ৭২৪ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ২০৪ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৬৫ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন।

স্পেনে শনিবার ১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১৩৫ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ৭২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৮৪৬ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৪ হাজারেরও বেশি।

ফ্রান্সে নতুন করে মারা গেছে ৩১ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৪২ জনের। আক্রান্ত দেড় লাখেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ৬২৫ জনের। এ পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ১৭০ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজারেরও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৪ জনে। আক্রান্ত ৮৩ হাজার ২২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

পাইলট কাণ্ডে নেতানিয়াহুর সস্তা রাজনীতি

ইসরায়েলে উটকো ঝামেলা আর রাজনীতি যেন এক মুদ্রার এপিঠ-ওপিঠ। দুবাই থেকে তেল আবিব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা