বালি
আন্তর্জাতিক

বালিতে আন্তর্জাতিক ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক: বালিতে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) থেকে আর্ন্তজাতিক ফ্লাইট পুনরায় চালু করা হয়েছে। চীন, জাপান ও ফ্রান্সসহ নির্দিষ্ট কিছু দেশ থেকে এসব ফ্লাইট চলাচল করবে।

করোনা মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে ইন্দোনেশিয়ার অবকাশ দ্বীপ বালিতে পর্যটকদের ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বালির নিউরারাই বিমানবন্দর যে ১৯ টি দেশের জন্য খুলে দেয়া হয়েছে সেগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত, দুবাই ও নিউজিল্যান্ড রয়েছে।

ভ্রমণকারীদের জন্য নতুন কিছু নীতি গ্রহণ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে পর্যটকদের অবশ্যই টিকা গ্রহণ এবং হোটেলে পাঁচদিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এছাড়া ভিসার কঠোর নিয়ম কানুনও তাদের মানতে হবে।

বিমানবন্দরের মুখপাত্র তৌফান যুধিষ্ঠির বলেন, আমরা আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রস্তুত। তবে আজ কোন বিমান আসার কথা নেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা