ফিলিস্তিন
আন্তর্জাতিক

গাজায় ৯৭ শতাংশ পানিই দূষিত

আন্তর্জাতিক ডেস্ক: ব্যবহারযোগ্য পানির তীব্র সংকট দেখা দিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। এতে সমস্যায় পড়েছে অবরুদ্ধ এলাকার প্রায় ২০ লাখ মানুষ। গাজার অধিকাংশ মানুষকে বেসরকারি কোম্পানিগুলো থেকে পানি কিনে খেতে হয়।

বিদ্যুৎ সংকটের ফলে পৌরসভার পানির লাইনে প্রায়ই পানি থাকে না। মাঝে মধ্যে পানি পাওয়া গলেও তা পান করার উপযোগী থাকে না।

আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

গাজা উপত্যকার পানি অনেক বেশি দূষিত যা জনস্বাস্থ্যের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে, বিশেষ করে শিশুদের ওপর। তারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ইসরায়েলের অবরোধ, মানবিক সহায়তা কমিয়ে দেওয়া এবং ক্রমাগত বিমান হামলার কারণে গত কয়েক বছরে পানির এই সংকট তীব্র আকার ধারণ করেছে।

আল-শাতী শরণার্থী শিবিরের ৩৬ বছর বয়সী ফ্যালেস্টিন আবদেলকরিম বলেন, এখানের পানি খাওয়ার উপযুক্ত নয়। মনে হচ্ছে এখানকার পানি সমুদ্র থেকে আসে। এ পানি আমরা রান্না বা গোসলের কাজে ব্যবহার করতে পারি না।

তিনি বলেন, শরণার্থী শিবিরের জীবন খুবই কঠিন। আমরা সব সময় পানি কিনে খাই। গাজা উপত্যকার বাসিন্দারা সপ্তাহে তিনবার পৌরসভার পানি নেওয়ার অনুমতি পায়।

উত্তর গাজার বাসিন্দা মোহাম্মাদ সেলিম (৪০) নামের একজন জানিয়েছেন, পানি দূষিত হওয়ার কারণে বাগান করা যাচ্ছে না। পানি অতিরিক্ত লবনাক্ত হওয়ায় সব গাছ শুকিয়ে গেছে। মানবাধিকার সংগঠনগুলো গাজা উপত্যকায় পানির খারাপ পরিস্থিতি নিয়ে কয়েক বছর ধরে সতর্ক করে আসছে।

গত সোমবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৪৮তম অধিবেশনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ওয়াটার, এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ এবং ইউরো-মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর বলেছে, গাজা উপত্যকার পানি পান করা যায় না এবং ধীরে ধীরে মানুষের শরীরকে বিষাক্ত করছে দূষিত পানি।

তারা বলছে, ইসরায়েলের দীর্ঘমেয়াদি অবরোধের কারণে গাজায় পানি ব্যবস্থাপনায় চরম অবনতি হয়েছে। এ এলাকার ৯৭ শতাংশ পানিই দূষিত বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা