আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কুন্দুজে একটি মসজিদে নামাজ চলাকালে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত কয়েক ডজন মানুষ নিহত ও আহত হয়েছেন।

শুক্রবার (৮ অক্টোবর) এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আজ বিকেলে, আমাদের শিয়া স্বদেশীদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছে। যার ফলে আমাদের বেশ কয়েকজন স্বদেশী শহীদ ও আহত হয়েছে।

তিনি নিহতের সংখ্যা উল্লেখ না করলেও একজন স্বাস্থ্য কর্মকর্তার বরাতে এএফপি নিউজ জানিয়েছে, অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত কয়েক ডজন। অন্যদিকে বিবিসি বলছে, নিহতের সংখ্যা ৫০।

এদিকে তালেবানেরই আরেক কর্মকর্তা নামপ্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা এএফপিকে জানান, অন্তত ২৮ জন মানুষ নিহত হয়েছেন। আরেকটি সূত্রে জানা গেছে, এ ঘটনায় আহতের সংখ্যা অন্তত ৯০।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা