করোনা
আন্তর্জাতিক

আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি মওকুফ 

আন্তর্জাতিক ডেস্ক: আরব আমিরাতে আসার সময় প্রবাসী কর্মীদের বিমানবন্দরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার (আরটি-পিসিআর) ফি দিতে হবে না। এই এক হাজার ৬০০ টাকা ফি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে। শনিবার (২ অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামালও উপস্থিত ছিলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অনস্বীকার্য। সরকারও তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা