আন্তর্জাতিক

বেকায়দায় কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক: ভার্জিনিয়ার জর্জ ম্যাশন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক প্রশ্নে জবাবে মাথা নেড়ে সায় দেওয়ায় ইসরাইলি সমর্থকদের কঠোর সমালোচনায় পড়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমলাকে সম্প্রতি প্রশ্ন করেন, মার্কিন অর্থনীতির এ দুরবস্থায় বর্ণবাদী ইসরাইলকে কেন এক বিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছেন। এ টাকা দিয়ে দিয়ে তারা ফিলিস্তিনে জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে। মার্কিন জনগণের করের টাকা এভাবে বর্ণবাদীদের পৃষ্ঠপোষকতা করা কী ঠিক হচ্ছে?

এ সময় মাথা নেড়ে শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করেন কমলা হ্যারিস। এর পর থেকেই এ ভিডিওটি বারবার দেখিয়ে কমলাকে ইহুদিবিদ্বেষী বলে প্রমান করার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইহুদিবাদী গণমাধ্যম হিসেবে পরিচিত ফক্সটিভি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ ইসরাইলকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ত্রুটি সারানোর জন্য ১ বিলিয়ন ডলার আর্থিক সহযোগিতা দেওয়ার বিলটি অনুমোদন করে।

মার্কিন সাধারণ জনগনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মনে করছেন, এভাবে ইহুদিবাদী দেশটি মার্কিন অনুদান পেয়ে দিন দিন আরও বেপরোয়া হয়ে ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা