ত্রিপুরা
আন্তর্জাতিক

ত্রিপুরায় ম্যালেরিয়ার থাবা

আন্তর্জাতিক ডেস্ক: ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলোতে থাবা বসিয়েছে ম্যালেরিয়া। আর এসব অঞ্চলে স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেবার অভাবে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্র না থাকায় এসব অঞ্চলে বসবাসরতদের চিকিৎসার জন্য দূরদূরান্ত থেকে ছুটতে হচ্ছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। রাজ্যের এমন পরিস্থিতি নিয়ে প্রশ্নও ওঠছে।

দু’দিন আগে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয় ত্রিপুরা রাজ্যের (ভারতের) প্রত্যন্ত অঞ্চল হিসেবে চিহ্নিত তেলিয়ামুড়া মহকুমার নুনাছড়া এডিসি ভিলেজে। মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে থাকা এ নুনাছড়া এডিসি ভিলেজের বেশ কয়েকজন এরই মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।তাদের মধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তিন নারীর চিকিৎসা চলছে বলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে।

প্রত্যন্ত অঞ্চলগুলোতে ছোটখাটো স্বাস্থ্য কেন্দ্র খোলা হলেও উপযুক্ত সেবার অভাবে চিকিৎসার সুবিধা নিতে পারছেন না এ অঞ্চলের জনগণ। এখন পর্যন্ত বিনাচিকিৎসায় এ গ্রামে বেশ কয়েকজন ঘরবন্দি অবস্থায় রয়েছেন। ম্যালেরিয়ার প্রাদুর্ভাবে চিন্তিত হয়ে পড়েছেন পাহাড়ি অংশের জনগণ।

বিশেষ করে কর্ণরাম, গদাইমং কুরুই, প্রজা বাহাদুর মলমুম, দত্ত মলমুমসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরেই জ্বরের প্রাদুর্ভাব দেখা দেগে। জ্বরে আক্রান্ত অনেকেই ম্যালেরিয়ার রোগী হবেন বলে ধারণা হচ্ছে।

জানা গেছে, একই ভিলেজের প্রজা বাহাদুর মলসমপাড়ার তিন নারী দীর্ঘদিন জ্বরে ভুগছিলেন। পরে স্বজনরা তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে রক্তের নমুনা পরীক্ষায় তিনজনের শরীরেই ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে। বর্তমানে তিনজনই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্র থাকলেও চিকিৎসকদের দেখা পাওয়া মুশকিল। ফলে সামান্য রোগে আক্রান্ত হলেও বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় রোগীদের।

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে, এ ঘটনার পর এরই মধ্যে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জনজাতি ওই এলাকায় উপযুক্ত স্বাস্থ্য পরিসেবা দেওয়ার লক্ষ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা