এমানুয়েল ম্যাক্রোঁ
আন্তর্জাতিক

ম্যাক্রোঁকে আবারও ডিম নিক্ষেপ 

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের লিও শহরে রেস্টুরেন্ট ও হোটেলবিষয়ক বাণিজ্য মেলা পরিদর্শনে যান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। অনুষ্ঠানে সবার সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন উপস্থিত লোকজনের মধ্যে কেউ একজন।

ডিমটি ম্যাক্রোঁর মাথায় আঘাত লেগে মাটিতে পড়ে ফেটে যায়। স্থানীয় সময় সোমবার (২৭ সেপ্টেম্বর) ফ্রান্সের দক্ষিণ–পূর্বাঞ্চলের শহরটিতে এ ঘটনা ঘটে।

সিএনএনর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইটারে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ওপর কিছু একটা পড়লে বিব্রত হন সবাই। পরে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।

তবে কি কারণে প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হলো তা এখনও স্পষ্ট নয়। এদিকে, ঘটনার সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকা এলিসি প্রাসাদের এক মুখপাত্র দাবি করেন ঘটনাটির অতিরঞ্জিত করা হচ্ছে।

এর আগে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময়, ২০১৭ সালে ইমানুয়েল ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। সেসময় ডিমটি তার মাথায় ফেটে যায়। পরে আরও একটি বিব্রতকর ঘটনা ঘটে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার সময়

এক ব্যক্তি তার গালে চড় বসিয়ে দেন। এ ঘটনার পর ম্যাক্রোঁর নিরাপত্তা রক্ষীরা দ্রুত প্রেসিডেন্টকে সরিয়ে নেন ঘটনাস্থল থেকে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা