আন্তর্জাতিক

পাখির ঠোকর খেলেন ক্ষমতাধর নারী

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের অন্যতম ক্ষমতাধর নারী জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল আর নির্বাচনে অংশগ্রহণ করছেন না। তবে নিজ দলের প্রার্থী আর্মিন ল্যাশেটের হয়ে জোর প্রচারণা চালাতে গিয়ে পাখিদের একটি পার্ক গিয়ে বিড়াম্বনায় পড়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্কের এক পাখি হঠাৎ মেরকেলের হাতে ঠোকর দিলে তিনি চিৎকার করে উঠেন। পরে অবশ্য মেরকেলের হাতে ও কাঁধে পাখিদের বসে থাকতে দেখা যায়। এমনকি মেরকেলের হাতে থাকা পাত্র থেকে পাখিদের খাবারও খেতে দেখা যায়। এ সময় মেরকেলকে হাসিমুখেই পাখিদের খাওয়াতে দেখা গেছে।

তবে নির্বাচনে না লড়লেও আর্মিন ল্যাশেটের হয়ে উত্তর-পূর্ব প্রদেশ মেকলেনবার্গ ওয়েস্টার্ন-পোমেরানিয়ায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন তিনি। সেখানেই এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, আগামী রোববার জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ১৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন না চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে বলা হয় ইউরোপের স্থায়ীত্বের প্রতীক। ২০০৫ সালে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় মের্কেলকে বলা হয় বিশ্বের সবচেয়ে সফল নারী নেত্রী হিসেবে। তবে অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি আর চ্যান্সেলর পদের জন্য লড়বেন না। তাই ১৬ বছর পর জার্মানি পেতে যাচ্ছে নতুন নেতৃত্ব।

জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল আর নির্বাচনে অংশগ্রহণ না করলেও নিজ দলের প্রার্থী আর্মিন ল্যাশেটের হয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে পাখিদের একটি পার্ক গিয়ে বিড়াম্বনায় পড়লেন ইউরোপের অন্যতম ক্ষমতাধর এই নারী।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্কের এক পাখি হঠাৎ মেরকেলের হাতে ঠোকর দিলে তিনি চিৎকার করে উঠেন।

পরে অবশ্য মেরকেলের হাতে ও কাঁধে পাখিদের বসে থাকতে দেখা যায়। এমনকি মেরকেলের হাতে থাকা পাত্র থেকে পাখিদের খাবারও খেতে দেখা যায়। এ সময় মেরকেলকে হাসিমুখেই পাখিদের খাওয়াতে দেখা গেছে।

তবে নির্বাচনে না লড়লেও আর্মিন ল্যাশেটের হয়ে উত্তর-পূর্ব প্রদেশ মেকলেনবার্গ ওয়েস্টার্ন-পোমেরানিয়ায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন তিনি। সেখানেই এই ঘটনা ঘটে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রসঙ্গত, আগামী রোববার জার্মানিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ১৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন না চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।

চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলকে বলা হয় ইউরোপের স্থায়ীত্বের প্রতীক। ২০০৫ সালে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন গুরত্বপূর্ণ বিষয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ায় মের্কেলকে বলা হয় বিশ্বের সবচেয়ে সফল নারী নেত্রী হিসেবে। তবে অনেক আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি আর চ্যান্সেলর পদের জন্য লড়বেন না। তাই ১৬ বছর পর জার্মানি পেতে যাচ্ছে নতুন নেতৃত্ব।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা