ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক: ২০১৮ সালে প্রকাশিত এক প্রতিবেদনের জন্য সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এবং নিজের ভাইঝির বিরুদ্ধে মামলা করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই নিবন্ধে ট্রাম্পের ‘সন্দেহজনক ট্যাক্স জালিয়াতির’ কথা বলা হয়।

নিউ ইয়র্কে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, গোপন নথিপত্র পেতে ম্যারি ট্রাম্প এবং সংবাদপত্রটির প্রতিবেদক সুক্ষ্ম ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। অভিযোগ করা হয়েছে ৫৬ বছর বয়সী ম্যারি ট্রাম্প নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন। ২০২০ সালে এক স্মৃতিকথায় ম্যারি প্রকাশ করে দেন ওই প্রতিবেদনের সূত্র ছিলেন তিনি নিজে।

ভাইঝির বইয়ে আনা অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যারি ট্রাম্প দাবি করেছেন, তার বই প্রকাশ ঠেকানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন ট্রাম্প।

মঙ্গলবার দায়ের করা মামলায় নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো এবং রাসেল বাটনারকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাম্পের ভাইঝির সঙ্গে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে।

মামলায় অভিযুক্ত সাংবাদিক সুসান ক্রেইগ অভিযোগের জবাবে এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি ম্যারি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছে। তিনি খুলে দিয়েছেন। আমার মনে হয় এটাকেই সাংবাদিকতা বলে।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা