আন্তর্জাতিক

গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল

সান নিউজ ডেস্ক: ভারতের গুজরাটে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত পেলেন ভূপেন্দ্র প্যাটেল। যিনি বিজয় রূপানির ছেড়ে যাওয়া পদে বসলেন। বর্তমানে তিনি রাজ্যের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) পরিষদীয় দলের বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় আলোচনার পর পাতিদার সম্প্রদায়ের নেতা ভূপেন্দ্র প্যাটেলকেই মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে গুজরাট বিজেপি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

হিন্দুস্তান টাইমস জানায়, সর্বসম্মতিক্রমেই ভূপেন্দ্রকে বিজয় রূপানির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয়েছে। নরেন্দ্র সিং তোমর, তরুণ চুঘ এবং প্রহ্লাদ যোশী পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, রোববার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি রাজ্যের গভর্নরের সঙ্গে দেখা করতে পারেন।

নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় প্যাটেল বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি সভাপতি নাড্ডা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাই।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা