আন্তর্জাতিক

বোনের ধর্ষণকারী বাবা, অপমানে ভাইয়ের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের জালৌরে নিজের মেয়েকে ধর্ষণ করেছে এক বাবা। বোনকে ধর্ষণ করেছে বাবা এই ঘটনা প্রকাশ্যে আসতেই লজ্জা, অপমানে আত্মহত্যা করেছে ভাই। নির্যাতিতা কিশোরীর বয়ানের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধর্ষক বাবা পলাতক রয়েছেন।

এর আগে ৩২ মিনিটের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে। তাতে শোনা যায়, এক নির্যাতিতা কিশোরী তার ফুফুর কাছে বাবার কুকীর্তির কথা বলছে। অডিওতে ওই কিশোরীকে বলতে শোনা গেছে, একদিন তার বাবা তাকে মোবাইল ফোন কিনে দেওয়ার অছিলায় গাড়ি করে বাজারে নিয়ে যায়।

সেই সময় মেয়েটির মা বলেছিলেন, মোবাইল ফোন কিনতে ছেলেকেও যেন সঙ্গে নিয়ে যায়। কিন্তু রাজি হয়নি ওই ব্যক্তি। রাস্তায় সে মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। তবে ঘটনাটি কবে ঘটেছে তা অবশ্য ওই অডিও ক্লিপ থেকে বোঝা যায়নি।

অডিও ক্লিপের কথোপকথন এলাকায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বোনের ওপর বাবার নির্যাতনের কথা জানতে পারেন ভাই। ওই দিনই একটি খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন নির্যাতিতার ভাই। ওই অডিও ক্লিপেই নাবালিকাকে বলতে শোনা গেছে, আগেও সুযোগ পেলেই বাবা তাকে যৌন নিগ্রহ করত।

প্রথম দিকে, তার ঘুমের সময়ে নানাভাবে উত্ত্যক্ত করত বাবা। মেয়েটির অভিযোগ, তার বাবা তাকে বাড়ি থেকে বের হতে দিত না এবং কথা বলতে দিত না পরিবারের অন্যদের সঙ্গে। মেয়েটি তার ফুফুকে জানিয়েছে, বাবার কুকীর্তির প্রতিবাদ করলে তার মা তাকে বকাবকি করেছিল।

জালৌরের জেলা পুলিশের এক অফিসার জানিয়েছেন, অডিও ক্লিপের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়। তার বাড়িতেও গিয়েছিল পুলিশ। কিন্তু তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত। বাড়ির লোকেরা মেয়েটির ওপর নির্যাতনের কথা জানত কিনা তা-ও খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

সান নিউজ/এনকে/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা