আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে পানি দাম ৩৫০০, ভাতের দাম ৮৫০০ টাকা

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র বাহিনী হাতে আফগানিস্তানের রাজধানী কাবুল। এর মধ্যে কাবুল দখলের ১০ দিন পার হয়েছে। এদিকে আফগানদের জীবনযাত্রাও অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। কিন্তু কাবুল বিমানবন্দরের হুড়োহুড়ি, ভিড়সহ অরাজক পরিস্থিতি যেন আগের অবস্থাতেই রয়েছে। ১০ দিনেও কমেনি একটুও।

এই পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরের করুণ ছবি উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বিমানবন্দরের চারদিকে কেবলই আশাহীন মানুষের ছোটাছুটি।

রোদ-গরমে ক্লান্ত, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত মানুষ রয়েছেন বিরামহীন অপেক্ষায়। মানুষের আস্থা-ভরসাও ভেঙে পড়তে শুরু করেছে। শারীরিক ভাবে দুর্বল হয়ে পড়ছেন অনেকেই।

পরিস্থিতি এতোটাই খারাপ হয়েছে যে, কাবুল বিমানবন্দরের আশপাশে এক বোতল পানি বিক্রি হচ্ছে ৪০ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৫০০ টাকা। এছাড়া এক প্লেট ভাতের মূল্যও চাওয়া হচ্ছে ১০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৮ হাজার ৫০০ টাকারও বেশি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

খাবার ও পানির উচ্চ মূল্যে কার্যত দিশেহারা বিমানবন্দরে অপেক্ষারত মানুষেরা। এক আফগান নাগরিক দ্য ইন্ডিপেন্ডেন্ট’কে জানিয়েছেন, তিনি এক বোতল পানি কিনেছেন যার দাম পড়েছে ৪০ মার্কিন ডলারের মতো।

ফজল-উর-রেহমান নামে এক ব্যক্তি বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘কাবুল বিমানবন্দরে এখন এক বোতল পানি ৪০ মার্কিন ডলারে এবং এক প্লেট ভাত ১০০ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে। সেখানে আফগানি মুদ্রার বদলে কেবল মার্কিন ডলারে বেচাকেনা চলছে। এই উচ্চ মূল্যের কারণে সেখানে খাবার ও পানীয় এখন সাধারণ মানুষের নাগালের বাইরে।’

এদিকে কাবুল বিমানবন্দরে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একইসঙ্গে অন্যান্য স্থানে থাকা নাগরিকদের বিমানবন্দরের উদ্দেশে না আসতেও সতর্ক করে দিয়েছে দেশ দু’টি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা