তেহরানে চীনা বিশেষ প্রতিনিধি জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন হু শিয়াও ইয়ং
আন্তর্জাতিক

তেহরানে চীনের আফগান প্রতিনিধি

আন্তর্জাতিক ডেস্ক: চীন সরকারের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হু শিয়াও ইয়ং আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান অবস্থান করছেন। সোমবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেন তিনি। সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগান পরিস্থিতির ব্যাপারে তার দেশের অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ ও রক্তপাত এড়ানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে অন্তর্বর্তী সমন্বয় পরিষদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্ত করা।

জারিফ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে বাস্তুহারা আফগান নাগরিকদের ঢল সামাল দেয়াকে এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বলে মন্তব্য করেন। বিশেষ করে করোনা মহামারীর এই সময়ে এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা দুঃসাধ্য ব্যাপারে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সাক্ষাতে ইরান-চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে তেহরানকে অভিনন্দন জানান চীনা বিশেষ প্রতিনিধি শিয়াও ইয়ং। তিনি আফগান পরিস্থিতির ব্যাপারে বেইজিং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর মধ্যে দেশটির ব্যাপারে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।

এর আগে গতকাল তালেবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখা হবে বলে বেইজিং ঘোষণা করেছে।

তালেবানের অগ্রাভিযানে আফগান সরকারের পতনের পর দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিবেশী দেশগুলোতে উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এসব দেশের কর্মকর্তারা নিজেদের মধ্যে প্রয়োজনীয় আলাপ-আলোচনা করে নিচ্ছেন।ইসলামি প্রজাতন্ত্র ইরান বিভিন্ন সময়ে বহুবার বলেছে, আফগান সংকট নিরসনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে দেশটির সকল পক্ষের মধ্যে সংলাপের মাধ্যমে দেশের ভবিষ্যত নির্ধারণ করা। গত কয়েক সপ্তাহে তেহরানে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের নিয়ে কয়েকবার বৈঠক করেছে ইরান সরকার।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা