আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গুলিতে পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ আগস্ট) বিমানবন্দরটির প্যাসেঞ্জার টার্মিনালে গুলিতে এই নিহতের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আফগান রাজধানী ছেড়ে যাওয়া বিমানগুলোতে শত শত মানুষ জোর করে প্রবেশের সময় তারা নিহত হন।

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কাবুল বিমান বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমধ্যমটি বলছে, তিনজনের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।

এদিকে অন্য এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রয়টার্স বলছে, গুলিতে নিহত ৫ জনের মরদেহ একটি গাড়িতে তুলতে দেখেছেন তিনি। অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিহত ব্যক্তিরা কি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নাকি ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মারা গেছেন, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে কাবুল বিমানবন্দরে আফগানিস্তান ছাড়তে চাওয়া মানুষের ঢেউ উপচে পড়ার ফলে সৃষ্টি হওয়া চরম বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ করে মার্কিন সেনারা। সংবাদমাধ্যমগুলো বলছে, মার্কিন সেনারা এখন কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

এদিকে বিমানবন্দরে নিহতের ঘটনায় কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে রয়টার্স।

বার্তাসংস্থা এএফপি জানায়, আফগানিস্তান ছাড়ার জন্য হাজার হাজার মানুষ বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে বাধ্য হয়ে ফাঁকা গুলিবর্ষণ করে মার্কিন সেনারা।

সূত্র: রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা