আন্তর্জাতিক

কাবুল ছাড়ছেন কূটনৈতিকরা

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান অভিযানের প্রেক্ষিতে কাবুল থেকে কূটনৈতিকদের ফিরিয়ে আনতে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের একাধিক দেশ।

আফগানিস্তানে অবস্থানরত নাগরিক ও মার্কিন দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতে শনিবার (১৪ আগস্ট) তিন হাজার সেনা সদস্যদের একটি দল কাবুলের কারজাই বিমানবন্দরে পৌঁছেছে। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা সিবিএসকে বলেছেন, রোববারের মধ্যে আরও সেনা সদস্য আফগানিস্তানে পৌঁছাবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ঘোষণা দিয়েছে, আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিক ও দূতাবাস কর্মীদের ফিরিয়ে আনতে সেনাবাহিনীর ৬০০ টি ট্রুপ পাঠাবে দেশটি। পাশাপাশি দূতাবাসের কর্মীদের সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হবে বলেও জানিয়েছে যুক্তরাজ্যের সরকার।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও আফগানিস্তানে অবস্থানরত নাগরিক ও দূতাবাসকর্মীদের ফেরত আনতে সৈন্যদল পাঠানোর ঘোষণা দিয়েছে।

ডেনমার্ক ও নরওয়ে ইতোমধ্যে আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি দূতাবাস কর্মীদের ফিরিয়ে নিতেও তৎপরতা শুরু করেছে এ দুই দেশ।

শুক্রবার সকালে কান্দাহার ও লস্করগাহ দখল করার পর তালেবান এদিন বিকেলে ঘোর প্রদেশের রাজধানী ফিরুজ কোহ, উরুজগানের রাজধানী টেরেনকোট, লোগারের রাজধানী পুল-ই-আলম ও বাদঘিসের রাজধানী কালা-ই নাও দখল করে নিয়েছে।


সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা