আন্তর্জাতিক

মসজিদুল হারামে ইশারা ভাষায় খুতবা

আন্তর্জাতিক ডেস্ক: শ্রবণপ্রতিবন্ধীদের জন্য জুমার খুতবা ইশারা ভাষায় দেখানোর উদ্যোগ নিয়েছে মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালনা পর্ষদ। শ্রবণপ্রতিবন্ধীদের সুবিধার্থে ইশারা ভাষায় খুতবা ব্যাখ্যার জন্য ইতোমধ্যে একটি বিশেষ হলরুম বরাদ্দ দেয়া হয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, পবিত্র মসজিদুল হারামের প্রথম তলার সম্প্রসারিত কিং ফাহাদ চত্বরের শ্রবণপ্রতিবন্ধী মুসল্লিদের জন্য এ সেবা শুরু করা হবে। এখানে জুমার দিন খুতবার ইশারা ভাষায় অনুবাদ করা হবে।

পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের সেবা দিতে গত এক দশক যাবত কাজ করছে জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস। বিশ্বব্যাপী আরাফার খুতবার মূলমর্ম ছড়িয়ে দিতে ১০ ভাষায় অনুবাদ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদা সম্পন্ন মুসল্লি ও ওমরাহযাত্রীদের সেবায় নানা উদ্যোগ নেয়া হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা