আন্তর্জাতিক

লস্করগাহের দখল নিচ্ছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রধান শহরগুলোর দখল নিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে তালেবান। তীব্র আক্রমণের কারণে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের দখল চলে যেতে পারে তালেবানের হাতে।

মঙ্গলবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানীতে আক্রমণ আরো তীব্র করেছে তালেবান যোদ্ধারা। যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর বিমান হামলার মধ্যে আক্রমণ বাড়িয়েছে তারা। এই পরিস্থিতিতে তালেবানের কাছে আফগানিস্তানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী হিসেবে লস্করগাহের পতন হতে পারে।

তালেবান যোদ্ধারা শহরের একটি টেলিভিশন স্টেশন দখল করেছে বলে শোনা যাচ্ছে। এছাড়া হাজার হাজার মানুষ গ্রামীণ এলাকাগুলোর দিকে পালিয়ে যাচ্ছেন এবং তাদের অনেকে শহরের আশপাশের বিভিন্ন ভবনে আশ্রয় নিয়েছেন।

এদিকে তালেবান যোদ্ধাদের মোকাবিলায় শত শত আফগান সেনা মোতায়েন করা হয়েছে। মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ পেতে মরিয়া হয়ে উঠেছে দেশটির সরকারি বাহিনী ও বিদ্রোহী তালেবান গোষ্ঠীর যোদ্ধারা।

ইতোমধ্যেই দেশের অর্ধেকেরও বেশি এলাকা তালেবানের দখলে চলে গেছে বলে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা